সাকলাইনের পাশে সহপাঠীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও কিড্স কালচারাল ইনস্টিটিউটের কৃতী শিল্পী আহমেদ সাকলাইন হেপা-টাইটিস বি ভাইরাসে আক্রান্ত। জটিল এ রোগের চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে সহপাঠীদের টিফিনের খরচ বাঁচানো টাকায় সাকলাইনের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে জরুরিভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করানো দরকার। এ জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। সাকলাইনের চিকিৎসায় সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সাহায্য চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ওয়াহিদা পারভীন, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪২১০১৭৪৬৯৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, জুবিলি রোড শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।