সাকা চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে৷ একটি মামলায় আগামী রোববার আদালতে হাজির করার জন্য তাঁকে সেখানে পাঠানো হয়৷
সালাউদ্দিন কাদের চৌধুরীকে বহনকারী গাড়ি গতকাল রাতে চট্টগ্রাম কারাগারে পৌঁছায় বলে জানিয়েছেন ওই কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া৷
কাশিমপুর কারাগার-১-এর সুপার জামিল আহমেদ বলেন, গতকাল বেলা ১১টার দিকে পুলিশের একটি দল সালাউদ্দিন কাদেরকে নিয়ে চট্টগ্রাম রওনা দেয়৷
সালাউদ্দিন কাদেরের আইনজীবী এনামুল হক বলেন, ২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি পোড়ানোর এক মামলায় রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আরও কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে৷