প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলায় তাঁর আইনজীবী ফখরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বাংলাদেশ সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত আগামী ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।