সাকা চৌধুরী ও মীর কাশেমের যুদ্ধাপরাধের সাক্ষী বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মীর কাশেম আলীকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে তাঁদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, তাঁদের যুদ্ধাপরাধের প্রত্যক্ষ অনেক সাক্ষী এখনো বেঁচে আছেন। সরকার ইচ্ছা করলে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে।সংবাদ সম্মেলনে অবিলম্বে সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাশেম আলীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের আহ্বায়ক মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সংগঠনের সদস্যসচিব সৈয়দ ফাহিম উদ্দিন।সাংসদ মইনুদ্দিন খান বলেন, ‘রাউজানের অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা করেছিলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। নূতন সিংহের সন্তানেরা এখনো বেঁচে আছেন। তাঁরা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষী।’