সাকা চৌধুরী চট্টগ্রাম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকা চৌধুরী
সাকা চৌধুরী

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গাজীপুরের কাশিমপুর-১ কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে তাঁকে বহনকারী গাড়িটি কারাগারে এসে পৌঁছায় বলে চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান।
কাশিমপুর কারাগার-১-এর সুপার জামিল আহমেদ বলেন, আজ বেলা ১১টার দিকে পুলিশের একটি দল সালাউদ্দিন কাদেরকে নিয়ে চট্টগ্রাম রওনা দেয়।
সালাউদ্দিন কাদেরের আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ড উপজেলায় গাড়ি পোড়ানোর মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আগামী রোববার চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে শুনানিতে হাজির করতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর থেকে চট্টগ্রাম আনা হয়েছে।