সাকা চৌধুরী যা বলেন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে হাতি-ঘোড়া সব পাওয়া যাবে। তাঁরা শুধু বলা বাদ রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে বন্ধ্যা মেয়ের সন্তান হবে, কানা চোখ পাবেন, খোঁড়া তাঁর পা ফিরে পাবেন এবং দেশের সব নাগরিক এক একটি ট্রাকের মালিক হয়ে যাবেন।’সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ আপনারা ইচ্ছা করলে যে কেউ আমার বাবার কবরে নিজের বাবার নাম লিখতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই।’নওগাঁ শহরের করনেশন হল সোসাইটি মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।