সাকা চৌধুরীকে গ্রেপ্তার না করার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকরতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এই আদেশ দেন।এ মামলায় সাকা চৌধুরী হাইকোর্টে আগাম জামিন আবেদন জানালে ১০ মে আদালত আট সপ্তাহের মধ্যে তাঁকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন।