সাকা চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অন্তর্বর্তী এ সময়ে তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করার কথা বলা হয়েছে। বিএনপির নেতা সাকা চৌধুরীর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।