সাকা চৌধুরীকে হয়রানির জন্য আইনের অপব্যবহার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে গতকাল বুধবার আসামিপক্ষ দাবি করেছে, সাকা চৌধুরীকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অপব্যবহার করা হচ্ছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক। তিনি দাবি করেন, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনালস আইন প্রণয়ন করা হয়েছিল। সহযোগীদের বিচারের জন্য ছিল দালাল অধ্যাদেশ, ১৯৭২ (রহিত)। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ ও বাকশাল সরকার ক্ষমতায় ছিল। তারা বৈদেশিক চাপের কথা চিন্তা করে ট্রাইব্যুনালস আইনের বিচার করেনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্তও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখনো এ বিচার করা হয়নি। ২০১০ সালে হঠাৎ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার শুরু করা হয়েছে।আসামিপক্ষের এই আইনজীবী আরও দাবি করেন, ট্রাইব্যুনালস আইনের ৩(২) ধারায় অপরাধগুলো সংজ্ঞায়িত করা নেই। এ আইনে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি পরোক্ষভাবে যুক্ত করা হয়েছে। দুপুরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়। ট্রাইব্যুনাল বলেন, ওই দিনের মধ্যে আসামিপক্ষকে যুক্তি দেওয়া শেষ করতে হবে। আহসানুল হক বলেন, তিনি চেষ্টা করবেন।মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ১৮ আগস্ট: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ১৮ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন।