সাকা চৌধুরীর ক্যাডারের সেই করাতকল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের সংরক্ষিত বনের ভেতর বসানো সেই করাতকলটি জব্দ করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অভিযান চালিয়ে করাতকলের সব উপকরণ জব্দ করা হয়। কোদালা বনবিটের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গতকাল প্রথম আলোয় ‘বনের ভেতর সাকার ক্যাডারের করাতকল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। পরে তাঁর নির্দেশে ওই করাতকলের মূল কাঠামো ও জেনারেটর জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিমঞ্চায় দেওয়া হয়।