সাকা চৌধুরীর ছেলে হুম্মামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানায় হত্যাচেষ্টার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম গতকাল রোববার এই জামিন মঞ্জুর করেন। ২০০৮ সালে হত্যাচেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় এ মামলা হয়। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত শনিবার ধানমন্ডি এলাকা থেকে হুম্মামকে গ্রেপ্তার করে পুলিশ।