সাকা চৌধুরীর জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মহদেহ চট্টগ্রামের রাউজানের পথে। সেখানকার গহিরায় তাঁর পৈতৃক বাড়িতে ইতিমধ্যে কবর খোঁড়া হয়েছে। সম্পন্ন হয়েছে জানাজার প্রস্তুতিও।

পারিবারিক ও পুলিশ সূত্র জানিয়েছে, সাকা চৌধুরীর জানাজা হবে বাড়ির সামনের উঠানে। আর দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাউজানে মোট ২০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আছে দুই প্লাটুন বিজিবি।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে একাত্তরে মানবতাবিরোধী আরেক অপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মুজাহিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এর আগে একই ধরনের সাজা কার্যকর করা হয়েছিল জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের।

আরও পড়ুন: