সাকা চৌধুরীর দখলে থাকা জমি উদ্ধার করেছেন'মালিকেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার জাকিরাবাদ এলাকায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দখলে থাকা জমি উদ্ধার করেছেন ‘মালিকেরা’। গত বুধবার ওই জমিতে তাঁরা সাইনবোর্ড লাগিয়ে দেন।

মালিকানার দাবিদার কোদালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাইয়ুম চৌধুরী বলেন, পৌরসভার জাকিরাবাদ এলাকার জঙ্গল ঘাটচেক মৌজার বিএস ২৬৪ দাগের ১৪ একর জমির মালিক তিনি ও তাঁর ভাই-বোনেরা, যা সাকা চৌধুরী খামারবাড়ি করার সময় দখল করে নেন। অনেক দেনদরবার করেও এত দিন এ জমি উদ্ধার করা সম্ভব হয়নি।

কাইয়ুম চৌধুরী বলেন, জমির ১৪-১৫ জন মালিক বুধবার সে জমি উদ্ধারের জন্য যান। একপর্যায়ে তাঁরা ওই জমিতে মালিকানার সাইনবোর্ড লাগিয়ে দেন। জমি ঘেরাও করে বেড়া দেওয়ার ক্ষেত্রে সাকা চৌধুরীর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন খামারবাড়ির তত্ত্বাবধায়ক নুরুল আবছার।

তত্ত্বাবধায়ক নুরুল আবছার বলেন, ‘৩৮ একর জমি ক্রয় করে বাড়ি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এর মধ্যে কারও জমি আছে কি না, সেটা আমার জানা নেই। তবু মালিকানা দাবি করে তাঁরা সাইনবোর্ড লাগিয়েছেন। জমি পাওনা থাকলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে।’