সাকা চৌধুরীর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী দাবি করেছেন, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দিয়ে তাঁর ও তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাদের ওপর হামলা করানো হতে পারে। জাতীয় প্রেসক্লাবে ‘মহাজোট সরকারের ১৬ মাস: আশ্বাস ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গতকাল বৃহস্পতিবার সাকা চৌধুরী এসব কথা বলেন। ন্যাশনাল ইয়ুথ ফোরাম এ আলোচনার আয়োজন করে।