সাকা চৌধুরীর পক্ষে পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জুলাই (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রোববার আসামিপক্ষের তৃতীয় সাক্ষী কাইয়ুম রেজা চৌধুরীকে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। জেরায় এক প্রশ্নের জবাবে কাইয়ুম রেজা বলেন, তাঁর বাবা, ফজলুল কাদের চৌধুরী (সাকা চৌধুরীর বাবা) ও সালমান এফ রহমানের বাবা একসঙ্গে একই দল থেকে পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তাঁর জানা নেই।জেরা শেষে আসামিপক্ষের অতিরিক্ত নথি দাখিল-সংক্রান্ত আবেদনের শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম। তিনি পরবর্তী সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজিও জানান। ট্রাইব্যুনাল আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে আসামিপক্ষের দাখিল করা নথিপত্র রেকর্ডে রাখার নির্দেশ দেন।