সাকা চৌধুরীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন নিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সাকা চৌধুরীর বক্তব্য অনভিপ্রেত, বিদ্বেষমূলক, কুরুচিপূর্ণ, অশিষ্ট ও ধৃষ্টতাপূর্ণ।গত সোমবার সাকা চৌধুরী তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের নিয়ে নানা নেতিবাচক বক্তব্য দেন। তিনি বলেন, সংবিধান সংশোধনের দায় প্রাধানমন্ত্রীকেই নিতে হবে। এরই পরিপ্র্রেক্ষিতে গতকাল বুধবার এক বিবৃতি দেন সৈয়দ আশরাফ।সৈয়দ আশরাফ বলেন, রাজনীতিতে কুকুরের লেজতত্ত্বের আবিষ্কারক পাকিস্তানিদের দোসর এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাঙালির কৃষ্টি-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতীয় নেতাদের নিয়ে ব্যঙ্গাত্মক, কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানও এই সুবিধাবাদীর আক্রমণের শিকার হয়েছেন।সৈয়দ আশরাফ আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পর সাকা চৌধুরীসহ বিএনপির একশ্রেণীর নেতাদের অসংলগ্ন কথাবার্তা বেড়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে এঁদের সমুচিত জবাব দেওয়া হবে। বিজ্ঞপ্তি।