সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী শুনানি ৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির পরবর্তী দিন ৪ মার্চ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করা হয়।সকালে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এই মামলা থেকে সাকা চৌধুরীকে অব্যাহতি দিতে আসামিপক্ষের বিভিন্ন যুক্তি খণ্ডন করেন। তিনি বলেন, কোনো বিশেষ ব্যক্তির বিচার করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করা হয়নি। এ বিচার দেশের মানুষের দাবি, এ জন্য আইন সংশোধন করা হয়েছে। দেশের কোনো আদালত এই সংশোধনকে অবৈধ ঘোষণা করেননি।অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানিতে আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলাম বলেছিলেন, সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করতে ১৯৭৩-এর আইন সংশোধন করেছে সরকার। গত সোমবার শেষ হওয়া আসামিপক্ষের শুনানিতে তাঁরা সাকা চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।বিকেল চারটায় ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম ৪ মার্চ পর্যন্ত মুলতবি করেন।