সাকা চৌধুরীর ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ-সম্পর্কিত চিঠি পৌঁছেছে বলে জানা গেছে। ব্যাংকগুলোকে সাকা চৌধুরীর হিসাবের তথ্য সাত দিনের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।চিঠিতে উল্লিখিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে সন্দেহভাজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও রয়েছে।জানা গেছে, কর বিভাগে দেওয়া সাকা চৌধুরীর আয় ও সম্পদের সঙ্গে ব্যাংকের হিসাবের লেনদেন ও স্থিতি খতিয়ে দেখতে এ তথ্য চাওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এনবিআর বলছে, সুষ্ঠু অভ্যন্তরীণ নিরীক্ষার জন্য ব্যাংক হিসাবের বিবরণী চাওয়া হয়েছে।