সাকা চৌধুরীর মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ বুধবার মামলার বিচারিক কার্যক্রম শেষ হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক তাঁর যুক্তি উপস্থাপন শেষ করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড দাবি করেন।