সাকা চৌধুরীর মুক্তির দাবিতে ছাপানো পোস্টার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবি করে ছাপানো প্রায় তিন হাজার পোস্টার পুলিশ জব্দ করেছে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লার রাজাপুকুর লেনের স্কাই প্রিন্টার্স নামের ছাপাখানা থেকে সেগুলো জব্দ করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, গোপন খবর পেয়ে তাঁরা অভিযান চালান। পোস্টার জব্দ করার পাশাপাশি রাতেই ওই ছাপাখানার মালিকের ছেলে পুলককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁরা থানায় নিয়ে যান।ওসি জানান, চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচির আগে পোস্টারগুলো নগরের বিভিন্ন জায়গায় সাঁটানোর কথা ছিল বলে তাঁরা জানতে পেরেছেন।