সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় করা মামলায় তাঁর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে জামিন দিয়েছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম গতকাল বৃহস্পতিবার তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। সকালে ফারহাত কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত এক লাখ টাকার মুচলেকায় একজন আইনজীবী ও স্থানীয় জামিনদারের জিম্মায় এ জামিন দেন।