সাকা-মুজাহিদের পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) ও আলী আহসান মুহম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁদের পরিবারকে ডেকেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর ও সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, কারাগার থেকে এক কর্মকর্তা তাঁদের ফোন করে সাক্ষাতের কথা জানিয়েছেন।
এদিকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন অতিরিক্ত আইজি প্রিজনস ফজলুল কবির।