সাকা-মুজাহিদের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
গত ১৬ জুন মুজাহিদের আপিলের সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ। আর ২৯ জুলাই সাকা চৌধুরীর মামলায় সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার একই দিনে দুটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি মামলারই আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশিত হয়েছে।
মুজাহিদের রায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অন্য রায়টিও ওয়েবসাইটে পাওয়া যাবে।