সাকা হূদরোগ হাসপাতালে
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার হূদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে।কাশিমপুর কারাগারের পার্ট-২-এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সালাউদ্দিন কাদের চৌধুরী বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন। গত বুধবার বিকেলে কারাগারে সাকা চৌধুরী হঠাত্ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিত্সকের পাশাপাশি গাজীপুর সদর হাসপাতালের একজন চিকিত্সক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন।এরপর গতকাল বিকেলে তিনি আবারও অসুস্থ বোধ করলে গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ ও গাজীপুর সদর হাসপাতালের হূদরোগ বিশেষজ্ঞ নুরুল হুদার পরামর্শক্রমে উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকিউলার ডিজিজেস হাসপাতালে (হূদরোগ হাসপাতাল) পাঠানো হয়।উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার হন।