সাকার গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ এবং আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি।