সাকার চিকিৎসার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৩ জানুয়ারি সাকা চৌধুরীকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছিলেন। গত বছরের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ফের নারায়ণগঞ্জ কারাগারেনারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা কঠোর নিরাপত্তাব্যবস্থায় সাকা চৌধুরীকে কারাগারে আনা হয়।নারারণগঞ্জ জেলা কারাগারের সুপার মোস্তাফিজুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশে সকাল সোয়া নয়টায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খবর আসে, আদালত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে ভর্তির পূর্ব আদেশ স্থগিত করেছেন। এর পর তাঁকে আবারও নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়।