সাকার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতা-কুণ্ডের বাঁশবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কুদ্দুস মিয়া গতকাল সোমবার এই আদেশ দেন।এই মামলায় বিএনপির আরও নয়জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করতে সরকারি কৌঁসুলির (পিপি) আবেদন খারিজ করে দেন আদালত।অভিযোগপত্রে বলা হয়, ২০১০ সালের ৭ নভেম্বর ভোরে বাঁশবাড়িয়া এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা।