সাকার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের চৌধুরী
সালাউদ্দিন কাদের চৌধুরী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা গাড়ি ভাঙচুরের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ কে এম নাসিরউদ্দিন মাহমুদের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিচারক আগামী ১০ নভেম্বর অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।

২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পর পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় গাড়ি ভাঙচুরের ওই মামলা দুটি করেছিল।