সাকার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের চৌধুরী
সালাউদ্দিন কাদের চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনকালে আহসানুল হক দাবি করেন, একাত্তরে সাকা চৌধুরী শান্তি কমিটি, রাজাকার বাহিনী বা মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন না। তদন্ত কর্মকর্তাও এমন কোনো দালিলিক প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করতে পারেননি। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেওয়া সাক্ষ্য যুক্তিসংগত নয় বলে মন্তব্য করেন আইনজীবী। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা বিভিন্ন ঘটনায় সাকা চৌধুরীর উপস্থিত থাকার কথা বলেছেন। কিন্তু এর আগে কোথাও তাঁকে দেখা যায়নি। এমনকি কোনো সাক্ষী সাকা চৌধুরীকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতেও দেখেননি।

যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।