সাকার ভাই ও ভাতিজার মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ভাই ও ভাতিজার মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ছেলে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম ৬ (রাউজান) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণ খেলাপির অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ জেলার ১০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এ সময় বিএনপির চার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাকের ভুঁইয়াসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির অপর দুই প্রার্থী হলেন চট্টগ্রাম ৪ ( সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) প্রার্থী মোস্তফা কামাল পাশা।