সাকার সঙ্গে দেখা করতে কারাগারে ঢুকেছেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন তাঁর স্বজনেরা। রাত নয়টার পর স্বজনেরা কারাফটকে যান। এর কিছুক্ষণের মধ্যে কারাগারের ভেতরে ঢোকেন তাঁরা।
স্বজনদের মধ্যে আছেন সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, দুই ছেলে, ছেলেদের স্ত্রীসহ পরিবারের অন্তত ১৮ জন সদস্য।
এর আগে সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাঁর (সাকা) স্বজনদের ডেকে পাঠিয়েছেন।