সাকার সঙ্গে দেখা করলেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকা চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁর স্বজনেরা। ছবি: ফোকাস বাংলা
সাকা চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁর স্বজনেরা। ছবি: ফোকাস বাংলা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তাঁর স্বজনেরা। রাত নয়টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, দুই ছেলে, ছেলেদের স্ত্রীসহ পরিবারের ১৮ জন সদস্য। 

রাত ১০টার ৫০ মিনিটে তাঁরা বেরিয়ে আসেন। এ সময় সবার চোখ ছিল অশ্রুসিক্ত।

রাত সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) ও আলী আহসান মুহম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁদের পরিবারের সদ্যদের ডেকে পাঠায়।

যাওয়ার সময় ছেলে হুম্মাম কাদের চৌধুরী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমার বাবা ন্যায়বিচার পাননি।’
আরও পড়ুন : সাকার সঙ্গে দেখা করতে কারাগারে ঢুকেছেন স্বজনেরা