সাকার সাক্ষাতে আইনজীবীসহ ছেলেরা কারা ফটকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর দুই ছেলে ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ ও হুম্মাম কাদের চৌধুরী আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সাকা চৌধুরীর দুই আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁদের সাক্ষাতের অনুমতি না দেওয়ায় তাঁরা ফিরে যান।
সাকা চৌধুরীর ছেলেরা বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার চাওয়া বা না-চাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে বাবা (সাকা চৌধুরী) আলোচনা করতে চেয়েছিলেন। এ জন্য কারা কর্তৃপক্ষের কাছে বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়া হয়। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বাবার সঙ্গে দেখা হয়নি।