সাকার ৬৪ সমর্থককে কারাফটকে জেরা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৬৪ জন সমর্থককে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম এই আদেশ দেন।আদালত একই আদেশে কুতুবউদ্দিন নামের এক আসামিকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তদন্ত কর্মকর্তা রাজীব দাশকে কারণ দর্শানোর নির্দেশ দেন। গত বছরের নভেম্বরে হরতালের সময় ভাঙচুরের ঘটনায় কুতুব আসামি হন। এ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান।১০ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা হলসংলগ্ন গুলশান ক্লাব নামের একটি কমিউনিটি সেন্টারে গোপন বৈঠক করার সময় সাকা চৌধুরীর ৬৯ জন সমর্থককে আটক করে পুলিশ। পরে তাঁদের মধ্যে ৬৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯ জানুয়ারি করা মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ১৯ জানুয়ারি আদালত চত্বরে সাকার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান।