প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডার্ট মাউথ কলেজের গবেষক ড. সাকিনা বেগম (৬৮) বিমানে করে ঢাকায় আসার পথে ১৩ ডিসেম্বর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে নিউহ্যাম্পশায়ারের কবরস্থানে তাঁর দাফন করা হয়। এ উপলক্ষে আজ রোববার মাগরিবের সময় মরহুমের ভাই অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ আবাসিক এলাকার ৩৯/সি বাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ড. সাকিনা বেগম ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি এবং ১৯৮৬ সালে ফ্রান্সের লিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাজী মোবারক হোসেনের মেয়ে এবং নওগাঁ নিবাসী অধ্যাপক আজিজুল হকের স্ত্রী। বিজ্ঞপ্তি