সাকিব-তামিমের সঙ্গে ডিনার করলেন বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব-তামিমের সঙ্গে ডিনার করলেন বিজয়ীরা
সাকিব-তামিমের সঙ্গে ডিনার করলেন বিজয়ীরা

তারুণ্যের স্পন্দন ও বিশ্বের শীর্ষস্থানীয় পানীয় ব্র্যান্ড পেপসির এবারের কার্যক্রম ছিল মাঠে আইপিএল ফাইনাল খেলা দেখার এবং স্বপ্নের ক্রিকেটারদের সঙ্গে ডিনার করার সুযোগ। সেই কার্যক্রম শেষে সম্প্রতি পেপসি আইপিএল ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে রাজধানীর স্থানীয় একটি হোটেলে ডিনারে অংশ নেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী এবং মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন। বিজ্ঞপ্তি।