সাকিব ফিরেছে স্বজনের কাছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদ চত্বরে পাওয়া পথহারা শিশু সাকিব বাবার কাছে ফিরে গেছে। ১০ থেকে ১২ বছরের এই ছেলেটি মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চত্বরের বটগাছতলায় বসে কাঁদছিল। ধরখার গ্রামের বাসিন্দা কলেজছাত্র আমিনুল ইসলাম শিশুটিকে নিজ বাড়িতে আশ্রয় দেয়।
এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার ‘সাকিব স্বজনদের কাছে ফিরতে চায়’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ছেলেটির বাবা মো. জাহিদ মিয়া বলেন, তাঁর পৈতৃক বাড়ি ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে। ইউপি চত্বর থেকে বাড়ির দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। প্রায় ২০ বছর ধরে থাকেন মেহেরপুর জেলার শুশি বাগানপাড়া গ্রামে। সেখানে তাঁর স্ত্রী রয়েছেন। সম্প্রতি তিনি ছেলেকে নিয়ে বাড়ি আসেন। কথা না শোনায় মঙ্গলবার সকালে ছেলেকে মারধর করেন। অভিমান করে ছেলে মায়ের কাছে যেতে ঘর থেকে বেরিয়ে যায়।