সাকিবউল্লাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিবউল্লার (সামিন) বয়স মাত্র চার বছর। সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাড়ি রাজধানীর বাড্ডার পশ্চিম মেরুল এলাকায়। বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, এই চিকিৎসায় আড়াই বছরে অন্তত ৫০ লাখ টাকা খরচ হবে। শিশুটির বাবা সাখাৎউল্লার পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সাখাৎউল্লা, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০১২০৩১০০০১৪০০, এনসিসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।