সাকিবকে পাওয়া যাচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জামাল খান এজি চার্চ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাকিব হোসেন (১২) চার দিন ধরে নিখোঁজ। তার বাবার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন ও মায়ের নাম সালমা বেগম। ৫ অক্টোবর দুপুর ১২টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাকিবের মা-বাবা থাকেন নগরের কোতোয়ালি থানাধীন লাভলেইন খান সাহেবের বাড়িতে। সাকিবের খোঁজ পেলে ফোনে (০১৯৩৫-৩৪২০৭৮ অথবা ০১৭৫৩-৯৩১১১২) জানানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।