সাকিবের ব্লাড ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিলপাড়ার মো. সাঈদ হোসেনের বড় ছেলে সাকিব হোসেন। বয়স মাত্র আট বছর। প্রথম শ্রেণীতে ভর্তির পর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছিল সাকিব। কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আর পড়া হয়নি। দুই বছর আগে সাকিবের শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে।বর্তমানে ভারতের কলকাতার ঠাকুরপুকুরে ক্যানসার সেন্টার ওয়েলফেয়ার হোম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে সাকিবের চিকিত্সা চলছে। তাকে আরও ১৬টি কেমোথেরাপি দিতে হবে। এ জন্য লাগবে অন্তত পাঁচ লাখ টাকা।সহায়সম্পদ বিক্রি করে এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এরই মধ্যে ছেলের চিকিত্সায় সাড়ে ১১ লাখ টাকা খরচ করেছেন সাঈদ। তাঁর পক্ষে আর ছেলের চিকিত্সা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সাকিবকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সাঈদ। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাঈদ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৬৭৯৬, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।