সাকিবের স্ত্রীকে উত্যক্তের মামলায় গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি রাহিদ রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাতে রাহিদকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে বনানীর বাসায় অভিযান চালিয়ে রাহিদকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুন ভারত ও বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের খেলা দেখতে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আসা সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্ত্যক্ত করছিলেন ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডের চার তরুণ দর্শক। ঘটনা শুনে ক্ষুব্ধ সাকিব বিসিবির নিরাপত্তাকর্মীদের নিয়ে চড়াও হন ওই তরুণদের ওপর। পরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। পরদিন ১৬ জুন সাকিব আল হাসান বাদী হয়ে মিরপুর থানায় রাহিদ রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।