সাকিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ছাত্র সিরাজুম মনির খান ওরফে সাকিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচিতে সরকারি কারিগরি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সিরাজুম মনির খান সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি জেলার জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। সিরাজুম শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে টেকনিক্যাল কলেজপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকত। শনিবার গভীর রাতে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাকিবের সহপাঠীরা বক্তব্য দেয়। তারা বলে, সাকিব ভদ্র স্বভাবের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার কোনো শত্রু থাকতে পারে, এটা তারা মানতে পারছে না। ঘাতকদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানায় তারা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত রোববার এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। হত্যাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।