প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণে যৌন নিপীড়নকারী এবং কুমিল্লার সোহাগী জাহান তনুসহ নারী ও শিশু হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজের সামনে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর করেন। সিলেটে কর্মসূচি সমন্বয় করেন নারীমুক্তি কেন্দ্রের সংগঠক ইশরাত রাহী, লক্ষ্মী পাল প্রমুখ।