সাক্ষরতা দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা বের করা হবে। এরপর সাড়ে নয়টায় ওই মিলনায়তনে আলোচনা এবং বিকেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।