প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।