সাক্ষরতা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। পরে ওসমানী মিলনায়তনে দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, ঢাকায় ইউনেস্কোর প্রতিনিধি কিচি ইউসু, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর।