সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি-ইচ্ছুক অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। চলবে পরদিন বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য জানান। ভর্তিসংক্রান্ত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd)। নতুন বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ মার্চ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা