সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার মেধাক্রম অনুযায়ী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ২২ ডিসেম্বর। ৪ ও ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলবে আগামী ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ৬ ডিসেম্বর বিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ‘এ’ ইউনিটে ৩৫০ জন, ‘বি’ ইউনিটে ৪৫০ জন ও ‘সি’ ইউনিটে ২৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।