প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার আজ সোমবার শুরু হচ্ছে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ ও কাল মঙ্গলবার দুই দিন ধরে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ও ‘ই’ ইউনিট এবং আইন অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের সাক্ষাৎকার হবে। আগামীকাল ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং আগামীকাল ও বুধবার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।