সাক্ষাৎকার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। সাক্ষাৎকারের নতুন তারিখ পরে জানানো হবে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০-দলীয় জোটের অবরোধের কারণে সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। আগামীকাল রোববার থেকে ওই সাক্ষাৎকার শুরু হওয়ার কথা ছিল। এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।